Atikur Rahman
Founder
১৯৮১ সালে জন্ম নেয়া আতিকুর রহমান বড় হয়েছেন গ্রামের বাড়ি বরিশালে। ছোটো বেলা থেকেই মেধার স্বাক্ষর রেখে উজিরপুর উপজেলার ধামুরা মাধ্যমিক বিদ্যালয় থেকে স্টারমার্কসহ মাধ্যমিক এবং ঢাকার নটরডেম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ থেকে স্নাতক এবং জেনেটিক্স ও মলিকুলার বায়োলজি থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। শিক্ষাজীবন চমকে দেয়ার মতো না হলেও ছাত্ররাজনীতিসহ বিভিন্ন পাঠ্যক্রম বহির্ভূত ও স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে জড়িত ছিলেন।
শিক্ষা জীবন শেষে সরকারী পেশায় মনোনিবেশ না করে জীবন-জীবিকার তাগিদে বেসরকারি প্রতিষ্ঠানে কর্মজীবন শুরু করেন। বিশ্ব বিখ্যাত মার্কেটিং গুরু অধ্যাপক ফিলিপ কটলারের মার্কেটিং আইডিয়া নিয়ে “ আইডিয়া মার্কেটিং সল্যুশনস” নামে একটি বেসরকারি কোম্পানিতে কাজ শুরু করার পর এফ এম সি জি (FMCG) কোম্পানিতে যোগদান করেন। এফ এম সি জি ( FMCG ) কোম্পানিতে কাজ করার সময় ক্যান্সারে আক্রান্ত বাবার সেবায় তখন চাকুরি থেকে অব্যাহতি নেন। পরবর্তীতে শিল্প, সাহিত্য ও সমসাময়িক বিষয় নিয়ে প্রকাশিত “ভিন্নচোখ” লিটল ম্যাগাজিনে কাজ শুরু করেন। লিটল ম্যাগাজিনে কাজ চলাকালীন কলেজের শিক্ষকতা পেশায় নিয়োজিত হন। শিক্ষকতা পেশার পাশাপাশি নিজেই শিল্প, সাহিত্য ও সমসাময়িক বিষয় প্রকাশনা করতে ত্রিনয়ন প্রকাশনের যাত্রা শুরু করেন। কোনো ধরনের ব্যক্তিস্বার্থ ছাড়াই দেশের প্রতিটি শিশু ও তরুণদের জন্য শিক্ষার আলো এবং বিশ্বমানের করে গড়ে তোলার কাজ শুরুর অংশ হিসাবে ইনোভেটিভ আইডিয়া নিয়ে কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছেন। বর্তমানে শিক্ষকতা, গবেষণা ও লেখালেখির পাশাপাশি প্রকাশনা শিল্পের কাজে নিয়োজিত আছেন। ব্যক্তি জীবনে দুই পুত্র সন্তানের জনক।