ঘুমন্ত নগরে সাধুর ছায়া” কাব্য গ্রন্থের কবিতাগুলো কবি অত্যন্ত সরল ভাষার বুননে গেঁথেছেন প্রেম, বিরহ, হাসি আর প্রকৃতি প্রেমের সুন্দর গাঁথুনি।
বইটির প্রথম কবিতায় আমরা দেখতে পাই সমাজের এক কঠিন চিত্র।
“বাক প্রতবন্ধী শেফালির পিছু ধাওয়া করে একটি ছায়া
তার বোবা কান্নার চিৎকারে কুয়াশা চলে যায়
দিনের আলোয় ছায়াটি ঘুরে বেড়ায় সাধুর বেশে।”
আবার গ্রন্থের শেষ কবিতায় দেখা যায় নগরবাসীকে জেগে উঠার আহ্বান, “ঘুমন্ত নগরী জেগে ওঠো/
দেখো কলুষমুক্ত মানুষের মন/চারিদিকে মানবতার জয় জয়কার”।
এ কাব্য গ্রন্থের কবিতায় সাঁতার কাটলে আমরা খুঁজে পাই নিখাঁদ প্রেমের ছোঁয়া,
‘’শ্রাবণের জলে ভেজা
তোমার দুটি চোখ
তোমার দুচোখের অশ্রু প্রিয়া
সে আমারই হোক ‘’।
আশা করি এ কাব্য গ্রন্থের প্রতিটি কবিতায় পাঠক পাবেন ভিন্নতা।
মোঃ কবির উদ্দিন ১৯৭৪ সালের ১৯ সেপ্টেম্বর সিরাজগঞ্জ সদর উপজেলার বনবাড়ীয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
তিনি পেশায় একজন ব্যাংকার। বর্তমানে এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার হিসেবে কর্মরত আছেন সোনালী ব্যাংকে পিএলসি , উল্লাপাড়া শাখা, সিরাজগঞ্জ।
তিনি আড্ডা মারতে ভালোবাসেন। বন্ধুদের সান্নিধ্যে প্রাণ ফিরে পান। মানুষকে সহজে আপন করে নিতে পারেন,সহজে আপনজন হতে পারেন।
কর্ম জীবনে যেমন তার আছে কাজের প্রতি একাগ্রতা, তেমনি সাহিত্য, সংস্কৃতির প্রতি রয়েছে প্রচন্ড ভালোবাসা।
তার প্রথম গল্পগ্রস্থ ‘দাবানল ও বৃষ্টি’ প্রকাশিত হয় ২০২৪ এর অমর একুশে বইমেলায়, ত্রিনয়ন প্রকাশনী থেকে।
তার কাব্যগ্রন্থ “ ঘুমন্ত নগরে সাধুর ছায়া ‘’ আশা করি আপনাদের ভালো লাগবে।
স্ত্রী আলেয়া বেগম আর দুই ছেলে নিয়ে মধুর সংসার তার।
বইয়ের বিস্তারিত তথ্য
| Title |
ঘুমন্ত নগরে সাধুর ছায়া |
| Author |
মো. কবির উদ্দিন |
| Publisher |
ত্রিনয়ন প্রকাশন |
| ISBN |
978-984-29408-0-4 |
| Edition |
অমর একুশে বইমেলা ২০২৬ |
| Number of Pages |
64 |
| Country |
Bangladesh |
| Language |
Bangla |