বয়সের সাথে মানুষের জীবন নানা ঘাত প্রতিঘাতে এগিয়ে চলে।
সমৃদ্ধতর হয় জীবনের অভিজ্ঞতা। মানুষ সৃষ্টির সেরা জীব ও মানবিকতার গুণের আধার।
এতদসত্ত্বেও বিশ্বব্যপী অসাম্যতা, অবিচার ও ক্ষমতার
অপব্যবহার বিশেষভাবে লক্ষনীয়। হত্যা, সন্ত্রাসী কর্মকাণ্ড,ধর্ষন ও সাধারণ মানুষ নানাভাবে প্রতিনিয়ত অত্যাচারের শিকার হন। সময় মতো বিচার পাওয়া এখন যেন স্বপ্ন।
সম্পদের পাহাড় গড়তে মানবতা ও সাম্যতার বিধান ভুলন্ঠিত হয়। সবাই যেন নিজ কাজ নিয়ে অতি ব্যস্ত, কারও কথা শোনার সময় নেই। বাতির নিচে অন্ধকার প্রবাদের মতো অবিচার বঞ্চনার
ঘটনা, মাদকের করাল থাবা নিরবে সমাজের স্তরে স্তরে বিস্তার ঘটে । মেধাবী, শিক্ষিত, জ্ঞানী ও সাহসী অনেকে বিদেশে চলে যাওয়া দেশের জন্য
চিন্তার কারণ। বর্তমানে শ্রেণি বৈষম্য
বিশেষভাবে পরিলক্ষিত হচ্ছে। পাকিস্তানের যে বাইশ পরিবার ও বৈষম্য থেকে মুক্তির স্বপ্ন নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধুর ডাকে বাংলাদেশ স্বাধীন হলো তার সবটুকু আজও বাস্তবায়িত
হয়নি। গড় আয়ু বেড়ে যাওয়ায় দেশে প্রবীণ জনসংখ্যা ক্রমবর্ধমান। এদের অভিজ্ঞতা, মেধা ও জ্ঞান দেশের উন্নয়নে খন্ডকালিনভাবে কাজে লাগান ও
প্রবীণদের নায্য সম্মান প্রদান ও আয় বৈষম্য কমানো সময়ের দাবি। ধর্মীয় বিধান মেনে ন্যায় প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা থেকে
এ লেখার মূল অনুপ্রেরণা। অনেক আগে কিছু লেখা
প্রবন্ধাকারে পত্রিকায় ছাপা হয়েছিল। উন্মুক্ত নীলাকাশ আকাশ, প্রাকৃতিক সৌন্দর্য, ফুল- পাখি, মহাসমুদ্র ইত্যাদি সৃষ্টিকর্তার অসীম নেয়ামত আমাদের হৃদয়কে ভালোবাসায়
আপ্লুত করে। জীবনকে মানবিক হতে শিক্ষা দেয়। সকল ধর্মগ্রন্থে ন্যায়নিষ্ঠ, মানবিক ও পরস্পরের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য
জোর তাগিদ এসেছে। আমার জেষ্ঠ্য পুত্র
স্বেচ্ছায় আমি যা কিছু ইতোপূর্বে লিখেছি তেমনি ভাবেই ছাপিয়ে দিতে অনুপ্রেরণা দেয়। আলহামদুলিল্লাহ্ এ বইটি তারই ফসল। আল্লাহ্ পাক এজন্য তাঁকে ও
পরিবারের সবাইকে উত্তম বিনিময় দান করুন। ত্রিয়ন প্রকাশণ বইটি যত্নসহকারে ছাপিয়ে কৃতজ্ঞতা
পাশে আবদ্ধ করেছে। মহান দয়াময় আল্লাহ্ তায়ালার রহমত আমাদের সবার উপর বর্ষিত হোক। আমীন।
বইয়ের বিস্তারিত তথ্য
| Title |
জনস্বার্থে কিছু প্রস্তাবনা ও স্মৃতিচারণ |
| Author |
প্রকৌশলী আহসান হাবীব চৌধুরী |
| Publisher |
ত্রিনয়ন প্রকাশন |
| ISBN |
978-984-95087-3-1 |
| Edition |
1st Published February, 2021 |
| Number of Pages |
96 |
| Country |
Bangladesh |
| Language |
বাংলা |