অর্থনীতি নিয়ে কিছু একটা লেখা ও মতামত দেয়া আমার কাছে শুধু কঠিন ও দুর্বোধ্য নয় অনেকটা অলীক ভাবনা। কেননা যুদ্ধ, দারিদ্র্য ও নিপীড়িত বিশ্বে ক্ষুধার্ত মানুষের সাথে সমাজের সীমাহীন চাহিদা যে অভাব সৃষ্টি করেছে তার যোগান এবং সরবরাহের মৌলিক ধারণাই অর্থনীতি। এই জন্যই বাংলাদেশের অন্যতম অর্থনীতিবিদ ডঃ আকবর আলী খান অর্থনীতি নিয়ে মন্তব্য করেই ক্ষান্ত হননি লিখেছেন একাধিক বই। তার লেখা বইয়ের মধ্যে উল্লেখ্য আজব ও জবর-আজব অর্থনীতি ছাড়াও দারিদ্র্যের অর্থনীতি; অতীত, বর্তমান, ভবিষ্যৎ বইয়ে অর্থনীতির আগাগোড়া তুলে ধরেছেন। কিন্তু এই বইটিতে লেখক অর্থনীতির মূলমন্ত্রের সাথে রাষ্ট্রের আয়- ব্যয় এবং ইসলামি অর্থনৈতিক ব্যবস্থাও সহজবোধ্য ভাষায় তুলে ধরার চেষ্টা করেছেন। যেখানে সমস্ত পৃথিবীই আজ অর্থনৈতিক বৈষম্যের কারনে যুদ্ধ ও দারিদ্র্যের সাথে প্রতিনিয়ত সংগ্রাম করছে, সেখানে অর্থনৈতিক বিষয়ের সমাধান খুঁজে বের করতে বইটি কিছুটা ভুমিকা পালন করবে বলে আমার বিশ্বাস। পরিশেষে তরুন লেখক আব্বাস ইব্রাহীম সামিরকে অসংখ্য ধন্যবাদ, কারন অর্থনীতি বিষয়ের ছাত্র না হয়েও অর্থনীতি নিয়ে তাঁর বিশদ গবেষণা, গভীর জ্ঞান ও অনুসন্ধিৎসু মনের তুলনা বিরল। তাঁর এই দুঃসাহসিক ও অনুসন্ধিৎসু কাজের সাথে ত্রিনয়ন প্রকাশন সম্পৃক্ত হতে পেরে আনন্দিত ও অভিভূত।
বইয়ের বিস্তারিত তথ্য
| Title |
অর্থনীতির মূলনীতি, রাষ্ট্রীয় আয়-ব্যয় এবং ইসলামি অর্থনৈতিক ব্যবস্থা |
| Author |
আব্বাস ইব্রাহিম |
| Publisher |
ত্রিনয়ন প্রকাশন |
| ISBN |
9789849714583 |
| Edition |
1st Published 2025 |
| Number of Pages |
552 |
| Country |
বাংলাদেশ |
| Language |
বাংলা |